চুরির অভিযোগে নাবালক কে বাঁধা হল বিদ্যুৎতের খুঁটিতে
দি নিউজ লায়ন; দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার সাতমুখী বাজার এলাকায়এক নাবালক বেশ কয়েক মাস ধরে বিভিন্ন দোকান থেকে জিনিসপত্র চুরি করছিল।যার ফলে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়ে ছিল।আর চোর ধরার জন্য ওত পেতে ছিল ব্যবসায়ীরা।নাবালক দোকানে চুরি করার সময় ব্যবসায়ীরা হাতে নাতে ধরে বিদ্যুৎতের খুঁটিতে দড়ি দিয়ে বেঁধে রাখে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে গাজীপাড়া এলাকার বাসিন্দা বছর সাতারোর আমিরুল মোল্লা।বেশ কয়েক মাস ধরে সাতমুখী বিভিন্ন ব্যবসায়ী দোকানে চুরি করছিল নাবালক আমিরুল মোল্লা এমনি অভিযোগ।ইলেকট্রিক পাল্লা, গ্যাসের সিলিন্ডার, চানাচুর, বিস্কুট, সরষের তেলের বোতল সহ বিভিন্ন জিনিসপত্র চুরি করছিল নাবালক আমিরুল মোল্লা।আর এই চোর ধরার জন্য ব্যবসায়ীরা পাহারা দিচ্ছিল।
রবিবার নাবালক আমিরুল মোল্লা সহ আর একজন মিলে দোকানের জিনিসপত্র চুরি করছিল।সেই সময় ব্যবসায়ীরা হাতে নাতে ধরে ফেলে নাবালক আমিরুল কে।বাকী আর এক চোর চম্পট দেয়।ব্যবসায়ীরা নাবালক আমিরুল কে একটি বিদ্যুৎতের খুঁটিতে দড়ি দিয়ে বেঁধে রাখে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নাবালক আমিরুল মোল্লা কে উদ্ধার করে নিয়ে যায়।

Post a Comment